স্থানীয় সংবাদ

খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তথ্য বিবরণী : ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অগ্নিকা-, বজ্রপাত ও ভূমিকম্প থেকে আত্মরক্ষার্থে করণীয় বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, বাংলাদেশ ভৌগলিক কারণেই দুর্যোগপ্রবন। পূর্বপ্রস্তুতি থাকলে দুর্যোগে ক্ষয়ক্ষতি কম হয়। দুর্যোগকালে মানুষের ভোগান্তি বাড়ে। ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, নদীভাঙন, ভূমিধস, অগ্নিকা-, ভূমিকম্প প্রভৃতি দুর্যোগ এখন অনিবার্য বাস্তবতা। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকতে হবে। প্রস্তুতি যত বেশি নেওয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব হবে। এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই।
আলোচনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button