স্থানীয় সংবাদ

রূপসায় চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দীন শেখ এর প্রেস ব্রিফিং

রূপসা প্রতিনিধি : আসন্ন রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মহিউদ্দীন শেখ। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বাগমারা গ্রামস্থ নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে তিনি ইউনিয়নব্যাপী গণসংযোগসহ নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা, হামলা, গ্রেপ্তার ও কারাভোগের শিকার হয়েছি। ২০০১ সালে তৎকালীন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার হারুন অর রশীদ হত্যা মামলায় এক নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ এবং ২০১৪ ও ২০২৩ সালে গাড়ি পোড়ানো তিনটি নাশকতা মামলার মুখোমুখি হয়েছি। এর আগে আমাকে গুলি ও বোমা হামলার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল। আওয়ামীলীগ সরকারের শাসনামলে প্রায় ১৭ বছর আত্মগোপনে থেকেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে নৈহাটী ইউনিয়নকে স্বচ্ছ, জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, শিক্ষার প্রসার, তরুণ প্রজন্মের ইতিবাচক বিকাশ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।বিএনপির দলীয় সিদ্ধান্তের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহিউদ্দীন শেখ বলেন, দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রতি আমি শ্রদ্ধাশীল। দল যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নিয়ে কাজ করব। রূপসা ঘাটে জনদুর্ভোগ নিরসনের বিষয়ে বলেন, নির্বাচিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘাটকেন্দ্রিক মানুষের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে সাধারণ যাত্রী ও স্থানীয় মানুষের চলাচল সহজ করতে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করবেন। তিনি বলেন, প্রকৃত দরিদ্র, অসহায় ও যোগ্য ব্যক্তিরা যাতে সরকারি সুবিধা পান, তা নিশ্চিত করতে স্বচ্ছতা ও ন্যায্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবো। এসময় গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলেক মিয়া, মোঃ আব্দুস সালাম, মারুফ হোসেন বাবু, মোহাম্মদ হানিফ, তার ভাইপো সাংবাদিক এসএম মাহবুবুর রহমান, আবদুল্লাহ শেখ, মাঈনুল হাসান, বশির উদ্দিন সুজা, মোঃ জাহিদ শেখ, রেজাউল ইসলাম, আবুজার বাবু, নাজমুল হুসাইন, কবির গাজী, মোঃ সাঈদ শেখ, ওহিদ শেখ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button