খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর

# ৮টি পদে ১৩টি মনোনয়নপত্র দাখিল #
স্টাফ রিপোর্টারঃ খালিশপুর নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সমিতি অফিসে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফশিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ছিল মনোনয়পত্র জমা দেয়ার শেষ দিন । সে অনুযায়ী ৯টি পদের বিপরিতে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র ক্রয় করা হয় ৩৮টি। সভাপতি পদে জাহাঙ্গীর হোসেন, সাঃ সম্পাদক পদে তিনটি মনোনয়নপত্র জমা হয়। তারা হলেন, সাবেক সাঃ সম্পাদক আল আমিন, মোঃ আতাউর রহমান ও বাবুল, সহ-সভাপতি পদে হুমায়ুন কবির, সহ-সাঃ সম্পাদক পদে সজিব ও বুলু জান্নাত, সাংগঠনিক সম্পাদক পদে নুরুল হক, কোষাধ্যক্ষ পদে সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে শরিফুল ইসলাম ও মুনসুর আহমেদ, সদস্য পদে সেন্টু মিয়া ও ইয়াসিন আরিফ। নিয়ম অনুযায়ী সভাপতিসহ কয়েকটি পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে চলেছেন। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড, মোহাম্মদ আলী বাবু, সদস্য হলেন, থানা বিএনপির সাঃ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস ও সদস্য শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া। এই বাজারে ভোটার ৩২৬ জন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য শ্রমিকদল নেতা আবুল কালাম জিয়া এ তথ্য নিশ্চিত করেন। তিন বছর মেয়াদী নির্বাচন ২০২১ সালের শেষের দিকে অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়াদ শেষ হলেও নানা অজুহাতে বাজারের নির্বাচন না হওয়ায় বাজার পরিচালনার ক্ষেত্রে সংকট আরো বেড়েছে। সদ্য বিদায়ী সভাপতি আনোয়ার হোসেন বলেন, তিনি নির্বাচন করবেন না। তিনি পারিবারিক নানা জামেলায় রয়েছেন। তার জন্য মনোনয়নপত্র দাখিল করেননি। তবে অন্য একটি সূত্র জানায় তিনি পুরো প্যানেলের জন্য মনোনয়নপত্র ক্রয় করেন। পরাজয় নিশ্চিত জেনে তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।



