বাগেরহাট প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

# ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে #
বাগেরহাট প্রতিনিধি ঃ
সংকীর্ণ দলীয় করন বন্ধ, আইন শৃংখলা পরিস্থির উন্নয়ন, গন ভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে জামায়াতের নেৃতত্বে ১১ দলীয় ঐক্যের ৩১ অক্টোবর ঢাকা- খুলনা- কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তরে বলা হয় ১১ দলীয় ঐক্যের এ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট কাটাখালী গোলচত্বরে পথসভা করা হবে। ৩১ অক্টোবর সকাল ৮টায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ লংমার্চ শুরু হবে। পরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা ও মহাসড়ক অতিক্রম করে কর্মসূচি এগিয়ে যাবে। এ কর্মসূচি কোনো ক্ষমতা দখলের লড়াই নয়; বরং জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন। খুলনা ও কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান, আঞ্চলিক উন্নয়ন এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে এ কর্মসূচি সাজানো হয়েছে। সংবাদ সম্মেলনে বাগেরহাট -১ আসনের জামাতে ইসলামীর এমপি মাওঃ মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের এমপি যুব নেতা মঞ্জুুরুল হক রাহাদ, জামায়াতের জেলা সেক্রেটারী অ্যাডভোকেট মোঃ ইউনুছ, অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ এনসিপি’র জেলা প্রধান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#



