স্থানীয় সংবাদ

মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

# দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও
নৈরাজ্যের প্রতিবাদে #

খবর বিজ্ঞপ্তি ঃ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ‘বিক্ষোভ মিছিল’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মহানগর ছাত্রশিবির আয়োজিত বিক্ষোভ মিছিলটি নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড় বাবরী চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগর শাখার সভাপতি রাকিব হাসানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহানগর সভাপতি ও দৌলতপুর থানা জামায়াতের আমীর মুশাররফ আনসারী, সাবেক মহানগর সভাপতি ও সোনাডাঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, শিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ১৭ বছর ধরে এ দেশের মানুষের অধিকার হরণ করে রাজত্ব কায়েম করতে চেয়েছিল। কিন্তু সাধারণ জনগণের সম্মিলিত প্রতিবাদের মুখে তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বর্তমানে একটি চক্র নয়াদিল্লিতে বসে দেশে নৈরাজ্য ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ বর্তমান সরকার জনগণের অধিকার বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের স্থান হবে না উল্লেখ করে বক্তারা বলেন, এ দেশের মানুষ এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তাই সরকারকে সংবিধান অনুযায়ী জনগণের অধিকার নিশ্চিত করতে হবে এবং অপকর্মে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মহানগর ছাত্রশিবির সভাপতি রাকিব হাসান বলেন, বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার মাধ্যমে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছে। যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সরকার যদি তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এর দায়ভার জনগণের ওপর ছেড়ে দিতে হবে। একইসঙ্গে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদলসহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় বিক্ষোভ মিছিলে মহানগর নেতৃবৃৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য, প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক ইমরানুল হক, তথ্য সম্পাদক সেলিম বিন আব্দুস সালাম, স্কুল ও বিতর্ক সম্পাদক আদনান মল্লিক যুবরাজ, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক হযরত আলী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক হাফেজ মহিব্বুল্লাহ, ফাউন্ডেশন সম্পাদক হাবিবুল্লাহ রাজু, মাদরাসা কার্যক্রম সম্পাদক হাফেজ নাঈম হোসাইন, গবেষণা সম্পাদক হামজা, মিডিয়া ও আইটি সম্পাদক মোস্তফা কামাল, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শিবলুর রহমান, ক্রীড়া সম্পাদক এহসানুল মাহবুব সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে ছাত্রশিবিরের মহানগর, ক্যাম্পাস ও থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় ছাত্রশিবিরের নেতাকর্মীদের ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘খুনী লীগের বিচার চাই’, ‘গণহত্যাকারীর শাস্তি কার্যকর করাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button