স্থানীয় সংবাদ

খুলনার রূপসায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদ-

স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসা উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনকে আটক করেছে এসআরবি-৬। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট খাজুরা গ্রামের মো. ওহিদ শেখের ছেলে মো. হোসাইন শেখ এবং একই গ্রামের মো. নজরুল শেখের ছেলে তামিম শেখ। সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের জাবুসা গ্রামসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬-এর সদর কোম্পানির একটি টহল দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হুসাইন রাজুর নেতৃত্বে এ যৌথ অভিযান চালায়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘন করে গাঁজা সেবনের অপরাধে দুইজনকে আটক করা হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ২০০ টাকা করে অর্থদ- দেওয়া হয়। এসআরবি-৬, সদর কোম্পানি জানিয়েছে, মাদকের অপব্যবহার ও অবৈধ মাদকদ্রব্যের বিস্তার রোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button