জাতীয় সংবাদ

বিএনপি নেতা সালাউদ্দিন আইসিইউতে

প্রবাহ রিপোর্ট : বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) আইসিইউতে নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন তিনি। বিএসএমএমইউ সূত্র জানায়, ভোরের দিকে তাকে হাসপাতালে আনা হয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে, কিছুদিন আগে কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। গ্রেপ্তার হওয়ার আগে তার হার্টে চারটি রিং বসানো হয়েছিল। গত ৩ আগস্ট আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে সালাউদ্দিন আহমেদকে আটক করে গোয়েন্দা পুলিশ। ঢাকার প্রবেশ মুখে বিএনপি অবস্থান কর্মসূচির সময়ে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগে ডিএমপির বিভিন্ন থানায় করা ১১টি মামলার মধ্যে চারটি মামলায় আসামি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button