জাতীয় সংবাদ

প্রিসাইডিং অফিসারকে লাঞ্ছিত : শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রবাহ রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মোছলেম রেজাকে লাঞ্ছিত করার অভিযোগে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং-৬। মামলায় নির্বাচনি আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আনিসুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (রোববার) আমাদের এক প্রিসাইডিং অফিসারকে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ মারধর ও লাঞ্ছিত করেন। পরে বিষয়টি আমাদের নজরে এলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রিসাইডিং অফিসার মামলাটি দায়ের করেন। প্রিসাইডিং অফিসার মোছলেম রেজা বর্তমানে কেরানীগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতির এজিএম হিসেবে কর্মরত রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button