দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

প্রবাহ রিপোর্ট : পৌষের শেষ দিক থেকেই দেশজুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। যে কারণে কনকনে ঠান্ডায় জবুথুবু অবস্থা। আর মাঘের প্রথম দিনের উত্তরের জেলাগুলোতে ঠান্ডার প্রকোট যেন আরও বেড়েছে। আবহাওয়া অফিসের বার্তা সে কথাই বলছে। আবহাওয়া অফিস বলছে, গতকাল রোববার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সকাল ৬টায় ছিল ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সে হিসেবে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে। দিনাজপুরে গত কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। গত শনিবার রাত থেকে শুরু করে সকাল ১১টা পর্যন্ত বৃষ্টির মতো পড়ছে শিশির। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। সূর্যের দেখা মেলায় মৃদু শৈত্যপ্রবাহ আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। জনজীবন বিপর্যস্ত। ঘর থেকে রাস্তায় পারতপক্ষে কেউ বের হচ্ছেন না। তবে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এই ৮ ডিগ্রির ঘরের তাপমাত্রায়ও বাইরে বের হতে হচ্ছে তাদের। শরীর উষ্ণ রাখতে অনেককে আগুন জ¦ালিয়ে তা পোহাতে দেখা গেছে। অনেকে শীত থেকে রক্ষায় চটের বস্তা বা পুরাতন কাপড় জড়িয়ে দিয়েছেন তাদের গৃহপালিত পশুদের। এদিকে শীত বৃদ্ধি পাওয়ায় বিক্রি বেড়েছে পুরাতন মোটা কাপড় জামা কাপড়ের দোকানে। ব্যস্ত সময় পার করছেন হাতমোজা বা পা মোজা বিক্রেতারাও। আবহাওয়া অফিস বলছে চলমান মৃদু শৈত্যপ্রবাহ এই অঞ্চলে আরো কয়েকদিন স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনাজপুরে ১৪ ডিগ্রি সেলসিয়াস, বুধবার ১১ দশমিক ৭ ডিগ্রি, বৃহস্পতিবার ১১ ডিগ্রি এবং শুক্রবার ১০ ডিগ্রি, গত শনিবার মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি এবং গতকাল রোববার সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে এ অঞ্চলের ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটি বর্তমানে বিরাজ করছে। যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তারপর ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এদিকে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘœ ঘটতে পারে। রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুকিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠা-া পরিস্থিতি বিরাজ করতে পারে। আগামীকাল মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘœ ঘটতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠা-া পরিস্থিতি বিরাজ করতে পারে। আগামী বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুয়াশার কারণে প্লেন চলাচল, অভ্যন্তরীণ নৌ-পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘœ ঘটতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের অনেক জায়গায় দিনে ঠা-া পরিস্থিতি বিরাজ করতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।



