বিএনপি নেতা সরোয়ার ও আমিনুল কারামুক্ত

প্রবাহ রিপোর্ট : বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, কাশিমপুর কারাগারে আটক থাকা বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার এই দুই নেতা গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাশিমপুর কারাগারে আটক থাকা বিএনপি নেতা মজিবুর রহমান সরোয়ার ও আমিনুল হক জামিনে মুক্ত হয়েছেন। এই দুই নেতার মধ্যে মজিবুর রহমান সরোয়ার শারীরিকভাবে সুস্থ ও ভালো আছেন। তবে আমিনুল হক শারীরিকভাবে অসুস্থ। তাকে বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকতে হবে। রাজধানীর নয়াপল্টনে গত বছরের ২৮ অক্টোবর বিএনপি আয়োজিত মহাসমাবেশ ঘিরে পুলিশি বাধা, হামলার ঘটনার পর সরকারবিরোধী আন্দোলন চলাকালে পৃথক সময়ে ও স্থান থেকে বিএনপির এই দুই নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তারা কারাগারে বন্দি ছিলেন।



