৪৬তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৬৩৮ জন

প্রবাহ রিপোর্ট : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ১০ হাজার ৬৩৮ জন উত্তীর্ণ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করে। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল মামুন ফল প্রকাশের তথ্যটি জানিয়েছেন। তিনি জানান, আগামী আগস্টে এই উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেভাবে মিলবে ফলাফল: ফলাফল বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (িি.িনঢ়ংপ.মড়া.নফ) এবং টেলিটকের ওয়েবসাইটে (যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ) পাওয়া যাবে। তাছাড়া টেলিটকের মাধ্যমে নি¤েœাক্ত পদ্ধতিতে যে কোনো মোবাইল হতে এসএমএস করেও জানা যাবে ফলাফল। এজন্য চঝঈ<ঝঢ়ধপব>৪৬<ঝঢ়ধপব>জবমরংঃৎধঃরড়হ ঘঁসনবৎ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে জবমরংঃৎধঃরড়হ ঘঁসনবৎ-সহ ছঁধষরভরবফ অথবা ঘড়ঃ ছঁধষরভরবফ হিসেবে ফলাফল জানিয়ে দেওয়া হবে। ক্যাডার পদে নিয়োগের জন্য ৪৬তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট (এমসিকিউ টাইপ) পরীক্ষা ২৬ এপ্রিল অনুষ্ঠিত হয়।
২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় ৫২০ জন। প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেওয়া হবে। মোট ৩ হাজার ১৪০ শূন্য পদের বিপরীতে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়ে।



