জাতীয় সংবাদ

এসএসসি পরীক্ষায় ফেল করে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রবাহ রিপোর্ট : এসএসসি পরীক্ষায় ফেল করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন নুপুর খাতুন (১৫) নামে এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার সাবেক বিন্নি গ্রামে।দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নুপুর ওই গ্রামের আসাদুল ইসলাম মন্ডলের মেয়ে।চাঁদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর শামীম হোসেন খবরের সত্যতা স্বীকার করে জানান, রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নুপুর ইন্টারনেটে তার ফলাফল দেখে হতাশ হয় এবং ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন জানান, মেয়েটি অনেক শান্ত স্বভাবের ছিল। এভাবে সে আত্মহত্যা করবে তা ভাবতেও পারিনি। হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করে এক ছাত্রীর আত্মহননের খবর শুনেছি। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button