৫ হাজার ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন

প্রবাহ রিপোর্ট : চট্টগ্রামের লোহাগাড়া থানার ৫ হাজার পিস ইয়াবার মামলায় মো. শাহজাহান (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মেদ বলেন, ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণে ৫ হাজার পিস ইয়ার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মো. শাহজাহানকে যাবজ্জীবন সশ্রম কারাদ-, ৫০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছে। সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৫ জুন লোহাগাড়া থানার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা কমপ্লেক্সের গেইট এলাকা থেকে মো. শাহজাহানকে মোটরসাকেলসহ গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ৩০ মে মো. শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।



