ফিলিস্তিনে বর্বর ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

প্রবাহ ডেস্ক
ফিলিস্তিনের গাজায় অন্যায়, অমানবিক ইসরাইলী বাহিনীর আগ্রাসন ও বর্বর ভাবে একের পর এক নিরিহ মুসলিম নারী এবং শিশু নিধনের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
তালা
ফিলিস্তিনের গাজায় অন্যায়, অমানবিক ইসরাইলী বাহিনীর আগ্রাসন ও বর্বর ভাবে একের পর এক নিরিহ মুসলিম নারী এবং শিশু নিধনের প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আলেম উলামা ও সচেতন মুসলিম সমাজের আয়োজনে মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুরে তালা উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল শুরু হয়ে তালা উপশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তালা বাজারের তিন তার মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসলাম হোসেন, আলমগীর হোসেন, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলনা তাওহীদুর রহমান, বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক মাষ্টার শেখ ফরিদউদ্দীন আহমেদ, সাংবাদিক আকবর হোসেন, কামরুজামান মিঠু ও শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ। বক্তারা আমেরিকার ইন্ধনে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে মুসলমানদের হত্যা ও তাদের আবাসন ধ্বংসের প্রতিবাদ তীব্র ঘৃণা এবং ক্ষোভ জানান।
নড়াইল
ফিলিস্তিনিদের উপর ইসরাইল এর আগ্রাসনের প্রতিবাদে নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নড়াইল জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নড়াইল শহরের চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী , নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে সাবেক জেলা আমির ও অঞ্চল টিম সদস্য মীর্জা আশেক এলাহী এতে প্রধান অতিথি ছিলেন। জামাত নেতা আইয়ুব খান, হেমায়েতুল হক হিমু, সদর উপজেলা আমীর আব্দুল্লা আল আমিন, পৌর আমির মোঃ জাকির হোসেন, যুব বিভাগের সভাপতি মোঃ খিয়ামউদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি এস,এম সালাউদ্দিনসহ জেলা, উপজেলা, পৌর জামাত এর কয়েক হাজার নেতা- কর্মি এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, নড়াইল জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ওবায়দুল্লাহ কায়ছার। সভায় বক্তারা ফিলিস্তিনিদের উপর ইসরাইল এর আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও এ বিষয়ে সরকার পক্ষ থেকে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান এবং ইসরাইলদের সকল পণ্য বয়কটের ডাক দেন।



