জাতীয় সংবাদ

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন: সিলেটে কেএফসি রেস্টুরেন্টে বিক্ষুব্ধ জনতার হামলা

প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার ঘটনায় বিক্ষুব্ধ জনতা সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ইসরায়েলি প্রতিষ্ঠানের বিভিন্ন কোমলপানীয় নষ্ট করা হয়। হামলার পরপরই রেস্টুরেন্টেটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে। এর আগে নগরীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে জনতাকে মিরবক্সটুলা এলাকায় জড়ো হতে দেখা গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যাকারী ইসরায়েলি কোনও প্রতিষ্ঠানের ঠাঁই হবে না এ দেশে। এই কেএফসি রেস্টুরেন্টে ইসরায়েলি বিভিন্ন কোমল পানীয় বিক্রি করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না। ফিলিস্তিনি ভাইদের রক্ষা করতে বাংলাদেশের কোটি কোটি জনতা প্রস্তুত রয়েছে। চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশে^র প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ^ নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নিয়ে আসে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button