জাতীয় সংবাদ
‘মার্চ ফর গাজা’র ঘোষণাপত্র ও অঙ্গীকারনামায় যা ছিল

প্রবাহ রিপোর্ট : সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গতকাল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে এ কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে তিনি কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন। ঘোষণা পত্রটিতে যা ছিল-
জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি-
১. জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে।
২. যুদ্ধবিরতি নয়-গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩. ১৯৬৭ সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে।
৪. পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে।
৫. ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে।



