তিস্তা টোল প্লাজায় বিএনপি নেতার হামলায় আহত ২

প্রবাহ রিপোর্ট ঃ লালামনিরহাটের তিস্তা সড়ক সেতু-১ এর টোল প্লাজায় ১০ টাকার টোল নিয়ে দুই দফা হামলা ও মারামারির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত ৯টার দিকের এই ঘটনায় টোল প্লাজার দুই কর্মচারী আহত হয়েছেন। তারা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- লালমনিরহাট পৌরসভার মাহফুজার রহমান (২৬) ও মস্তফিরহাট এলাকার ফজলুর রহমান (২৫)। দায়িত্বরত পুলিশ ও অপর একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঙ্গে টোল প্লাজার কর্মচারী ফুল মাহমুদের সঙ্গে বাগবিত-া হয়। এরপর দলবলসহ আক্রমণ করলে টোল প্লাজার দুই কর্মচারী গুরুতর আহত হন। ঘটনার সময় সেখানে পাঁচ পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন। টোল প্লাজায় দায়িত্বরত এসআই রওশন জানান, দুটি পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ সময় লুটপাটে কোনো ঘটনা ঘটেনি। সিসিটিভি ফুটেজ দেখলে বোঝা যাবে। লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।



