জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় ভুট্টাক্ষেতে নিয়ে শিশু ধর্ষণের অভিযোগ

প্রবাহ রিপোর্ট : কুষ্টিয়ার মিরপুরে ভুট্টাক্ষেতে নিয়ে এক শিশু (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার বেলা ৩টার দিকে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, শনিবার এই ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম মো. সাব্বির। সে নিশ্চিন্তপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক পালিয়ে গেছে। মিরপুর থানার ওসি বলেন, ‘শনিবার সকালে মজা খাওয়ানোর লোভ দেখিয়ে অভিযুক্ত সাব্বির বাগানের পাশে ভুট্টাক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির বাবা গত শনিবার রাতে অভিযুক্তের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/১ ধারায় মামলা দায়ের করেন।’ তিনি আরও জানান, এ ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button