জাতীয় সংবাদ

২৪ ঘণ্টা পর ভোলার পাঁচ রুটে বাস চলাচল শুরু

প্রবাহ রিপোর্ট : ২৪ ঘণ্টা পর ভোলার পাঁচ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভার পর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, জেলা প্রশাসক বাস মালিক সমিতি, বাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি মালিক সমিতি এবং শ্রমিকদের নিয়ে জরুরি সভা করেন। আমরা দুই পক্ষ মিলে গেছি। তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। এ বিষয়ে জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, উভয় পক্ষের কথা শুনেছি। তাদের উভয় পক্ষকে মিলিয়ে দেওয়া হয়েছে। বাস শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোলা-চরফ্যাশন, ভোলা-দৌলতখান, ভোলা-তজুমদ্দিন, ভোলা-ভেদুরিয়া ও ভোলা-ইলিশাসহ পাঁচটি রুটের হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button