জাতীয় সংবাদ

আবু সাঈদ হত্যায় সংশ্লিষ্ট ৪ শিক্ষার্থীর হলের সিট বাতিল

প্রবাহ রিপোর্ট : জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যায় জড়িত থাকার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের চার শিক্ষার্থীর সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় হল প্রশাসন। গত সোমবার রাতে হল প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান সই করা এক অফিস আদেশের মাধ্যমে তাদের সিট বাতিল করা হয়। সিট বাতিল হওয়া ওই চার শিক্ষার্থী হলেন- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মানিক চন্দ্র সেন, একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম লাবু ইসলাম, ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান মিরাজ এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সেজান আহম্মেদ ওরফে আরিফ। ‎অফিস আদেশে বলা হয়, ১০৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আবু সাঈদ হত্যাকা-ে অভিযুক্ত শিক্ষার্থীদের আবাসিকতা বাতিল করা হলো। এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট মো. কামরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও আবু সাঈদ হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড, সিন্ডিকেট এবং হল কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষার্থী তিন মাসের বেশি অনুপস্থিত থাকলে তার সিটও বাতিল হতে পারে। তিনি আরও বলেন, জুলাই হত্যাকা-ে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button