জাতীয় সংবাদ

মাদরাসায় আরবির পাশাপাশি ইংরেজি চর্চা করা উচিত: ধর্ম উপদেষ্টা

প্রবাহ রিপোর্ট : ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মাদরাসায় আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষার চর্চা করা উচিত। এটি শিক্ষার্থীদের জন্য দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং তাদের বিশ্বপরিম-লে আরও বেশি উপযোগী করে তুলবে। গতকাল মঙ্গলবার পটিয়া শাহচান্দ আউলিয়া মাদরাসা পরিদর্শন শেষে সভা কক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ অভিমত দেন। উপদেষ্টা বলেন, আমরা চাই এ ধরনের মাদরাসা থেকে মেধাবী শিক্ষার্থীরা উঠে আসুক, আরবি ভাষার পাশাপাশি ইংরেজি ভাষা জানা থাকলে কর্মসংস্থানের সুযোগ বহুগুণে বাড়ে। মাদরাসার শিক্ষার্থীরা ইংরেজি ভাষা শিখলে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, তথ্যপ্রযুক্তিবিদসহ বিভিন্ন পেশায় নিজেদের ক্যারিয়ার গড়তে পারবে। তিনি বলেন, ইংরেজি ভাষা জানা থাকলে শিক্ষার্থীরা আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও ইসলামের মধ্যে সমন্বয় ঘটাতে পারবে এবং বিশ্বব্যাপী ইসলামকে তুলে ধরতে সহায়তা করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button