জাতীয় সংবাদ

আরও ২ জন করোনায় আক্রান্ত

প্রবাহ রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৪৬ জনে। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কারো মৃত্যু হয়নি। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১২৯ জনের। যার মধ্যে ৭০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। দেশে এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৪৫০ জনের। চলতি বছর করোনায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৯৯ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button