জাতীয় সংবাদ

গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী বেড়েছে : মন্ত্রণালয়ের প্রতিবেদন

প্রবাহ রিপোর্ট : গত বছরের (২০২৪) তুলনায় এ বছর ডেঙ্গু রোগী বেড়েছে। মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে। গত শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদারের সই করা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণ করে একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে। এতে বলা হয়, গত বছর অর্থাৎ ২০২৪ সালে জানুয়ারিতে ১ হাজার ৫৫ জন, ফেব্রুয়ারিতে ৩৩৯, মার্চে ৩১১, এপ্রিলে ৫০৪, মে’তে ৬৪৪ জন, জুনে ৭৯৮ জন এবং জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ১৪ জন, ফেব্রুয়ারিতে ৩, মার্চে ৫, এপ্রিলে ২, মে’তে ১২, জুনে ৮ জন এবং জুলাইয়ে ১২ জন মারা গেছেন। অপরদিকে, চলতি বছর জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে’তে ১ হাজার ৭৭৩, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং ১৯ জুলাই পর্যন্ত ৬ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে’তে ৩ জন, জুনে ১৯ জন এবং ১৯ জুলাই পর্যন্ত ১৯ জন মারা গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button