জাতীয় সংবাদ

বারাক ওবামা গ্রেপ্তার- ট্রাম্পের পোস্ট করা এআই ভিডিও নিয়ে তোলপাড়

প্রবাহ রিপোর্টঃ বিতর্কের কেন্দ্রে থাকতে বরাবরই পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই কোনো না কোনো কা- করে আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। এবার আবার ঘটিয়েছেন আরেক কা-। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এআই-নির্মিত একটি ভিডিও পোস্ট করে জন্ম দিলেন তীব্র বিতর্কের।সোমবার (২১ জুলাই), নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন ট্রাম্প। ভিডিওটিতে দেখানো হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তারের দৃশ্য!ভিডিওর শুরুতেই ওবামাকে বলতে শোনা যায়, ‘প্রেসিডেন্টরাও আইনের ঊর্ধ্বে নন।’ এরপর একে একে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনীতিবিদের বক্তব্য দেখানো হয়, যেখানে তারা সবাই আইনের শাসনের গুরুত্ব তুলে ধরেন। দৃশ্যক্রমে দেখা যায়, হঠাৎ ওভাল অফিসে দুই এফবিআই এজেন্ট প্রবেশ করে ওবামাকে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে একটি চেয়ারে বসে হাসিমুখে দৃশ্যটি উপভোগ করতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। ভিডিওটির একেবারে শেষে ওবামাকে দেখা যায় জেলের ভেতর কমলা পোশাকে দাঁড়িয়ে।তবে সবচেয়ে বিতর্কের বিষয় হলো, ভিডিওটি যে সম্পূর্ণ এআই বা কল্পনানির্ভর, সে বিষয়ে ট্রাম্প কোনো ধরনের ব্যাখ্যা বা সতর্কবার্তা (ডিসক্লেইমার) দেননি। ফলে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বহু ব্যবহারকারী ভিডিওটিকে বাস্তব ভেবে বিভ্রান্ত হন।এই ঘটনার পর ট্রাম্পের বিরুদ্ধে উঠেছে তীব্র সমালোচনার ঝড়। বিশ্লেষক ও সাধারণ জনগণ বলছেন, এমন একটি স্পর্শকাতর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রকাশ করে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ট্রাম্প। কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণাও বলছেন।বিশেষজ্ঞদের মতে, এ ধরনের এআই-নির্মিত ভিডিও রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার পাশাপাশি গণমাধ্যম ও প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা নিয়েও বড় প্রশ্ন তুলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button