জাতীয় সংবাদ

ধানমন্ডি থানার ওসির কাছে রিকশাচালক গ্রেপ্তারের ব্যাখ্যা তলব

প্রবাহ রিপোর্টঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ক্যশৈন্যু মারমার নিকট তার ব্যাখ্যা তলব করা হয়েছে।রোববার (১৭ আগস্ট) অন্তর্র্বতী সরকার এক বিবৃতিতে এ কথা জানায়।প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমে এ বিবৃতি পাঠায়।অন্তর্র্বতী সরকারের বিবৃতিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক জনাব মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।এতে জানানো হয়, একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকা- এবং বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।বিবৃতিতে আরও বলা হয়, দায়েরকৃত মামলায় জনাব আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে রোববার (১৭ আগস্ট) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আটক রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম জামিনের এ আদেশ দেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button