জাতীয় সংবাদ

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়: মির্জা ফখরুল

প্রবাহ রিপোর্ট ঃ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার দেশে ফিরে বিমানবন্দরে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার। ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই প্রত্যাশা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button