জাতীয় সংবাদ

এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনারের বদলি

প্রবাহ রিপোর্ট : জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) একযোগে ৪১ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি ও পদায়ন করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে গতকাল মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার কর অঞ্চল-২০-এ বদলি হয়েছেন মো. হাফিজ আল আসাদ। কর অঞ্চল-১১, একাত্তর ভবনে পদায়ন পেয়েছেন শেখ শাহীন। কর অঞ্চল-নরসিংদীতে গেছেন মো. ছাইদুজ্জামান, আর কর অঞ্চল-৩১, ঢাকায় বদলি হয়েছেন মো. মিজানুর রহমান। কর অঞ্চল-০১, গাজীপুরে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে মো. নাজিদুর রসুলকে। এদিকে কর অঞ্চল-০২, সিলেটে যোগ দিচ্ছেন মোহাম্মদ ফখরুল ইসলাম, আর কর অঞ্চল-৩২, চট্টগ্রামে বদলি হয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। কর অঞ্চল-গাজীপুরে পদায়ন পেয়েছেন মিয়া মোহাম্মদ মামুন এবং কর অঞ্চল-নারায়ণগঞ্জে মোহাম্মদ আব্দুল্লাহ। কর অঞ্চল-রাজশাহীতে দায়িত্ব পেয়েছেন মো. নাসিরুজ্জামান এবং কর অঞ্চল-যশোরে মোহাম্মদ আব্দুস সালাম। কর অঞ্চল-০৩, ময়মনসিংহে যাচ্ছেন মো. মিজানুর রহমান। কর অঞ্চল-১৪, ঢাকায় বদলি হয়েছেন মো. জসীম উদ্দিন আহমেদ। কর অঞ্চল-২৩, ঢাকায় গেছেন মো. আবদুর রউফ এবং কর অঞ্চল-০৪, ঢাকায় পদায়ন পেয়েছেন মোহাম্মদ জান্নাত ইকবাল। কর অঞ্চল-১৯, ঢাকায় গেছেন ফারজানা সুলতানা এবং কর আপিল অঞ্চল-০২, ঢাকায় বদলি হয়েছেন সাহেদ আহমেদ চৌধুরী। এছাড়া কর অঞ্চল-১৫, ঢাকায় যোগ দিচ্ছেন শামীমা আখতার, কর অঞ্চল-৩৬, ঢাকায় গেছেন মৌসুমী বর্মন এবং কর আপিল অঞ্চল-০৩, ঢাকায় বদলি হয়েছেন ইভানা মাফরেখ সাঈদ। কর অঞ্চল-০২, ঢাকায় পদায়ন পেয়েছেন মো. ফারুকুল ইসলাম। কর অঞ্চল-০৩, সিলেটে যোগ দিচ্ছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। কর অঞ্চল-১৪, ঢাকায় চলতি দায়িত্বে গেছেন মো. মাসুদুল করিম ভূঁইয়া। কর আপিল অঞ্চল-০১, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ ব্যারিস্টার মোর্শেদ। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআরে যোগ দিচ্ছেন মো. মঈনুল হাসান। কর অঞ্চল-১৩, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। কর অঞ্চল-০৭, নারায়ণগঞ্জে গেছেন মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং কর অঞ্চল-১২, ঢাকায় পদায়ন পেয়েছেন মোহাম্মদ সাইফুল আলম। কর আপিল অঞ্চল-০৩, খুলনায় বদলি হয়েছেন মোহাম্মদ শরিফুল ইসলাম। কর অঞ্চল-১১, ঢাকায় গেছেন মো. সেলিম রেজা। কর অঞ্চল-০৮, নরসিংদীতে দায়িত্ব পেয়েছেন মো. শারাফত হোসেন। কর পরিদর্শন পরিদফতরে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে মো. মিজানুর রহমানকে। চট্টগ্রামের কর অঞ্চল-০৪-এ বদলি হয়েছেন মো. শওকত হোসেন। কর অঞ্চল-২২, চট্টগ্রামে যাচ্ছেন মোহাম্মদ শারিফুল হক। কর আপিল অঞ্চল-০৪, ঢাকায় বদলি হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান। কুমিল্লার কর অঞ্চলে চলতি দায়িত্বে গেছেন সুমন দাস। এছাড়া কর আপিল অঞ্চল-০৪, ঢাকায় বদলি হয়েছেন শেখ মো. কামরুজ্জামান। কর অঞ্চল-রংপুরে চলতি দায়িত্বে যাচ্ছেন তাপস কুমার পাল। কর অঞ্চল-শাজাহানপুরে দায়িত্ব পেয়েছেন মো. মোশাররফ হোসেন (চলতি দায়িত্বে)। কর অঞ্চল-খুলনায় পদায়ন পেয়েছেন মো. আব্দুল মালেক এবং কর অঞ্চল-রাজশাহীতে বদলি হয়েছেন মো. আরিফুল হক (চলতি দায়িত্বে)। প্রজ্ঞাপনে আরও বলা হয়, চট্টগ্রামের কর অঞ্চল-০৪-এর পরিদর্শী রেঞ্জ-২ কে অতিরিক্তভাবে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এর দায়িত্ব দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রথম সচিব (কর প্রশাসন) মো. মোসাদ্দেক হোসেন সই করা এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button