গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি দিয়ে প্রতারণা, তিতাসের সতর্কবার্তা

প্রবাহ রিপোর্ট : তিতাস গ্যাসের নাম ব্যবহার করে একটি চক্র গ্রাহকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।গতকাল বুধবারএক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে তারা বিকাশ, নগদ, রকেট ও উপায়সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিল পরিশোধ করতে গ্রাহকদের প্রলুব্ধ করছে।জানানো হয়, সম্প্রতি প্রতারকরা ফোন করে নিজেদের তিতাস গ্যাস কর্তৃপক্ষ পরিচয় দিচ্ছে। এমনকি মিথ্যা ম্যাজিস্ট্রেট অভিযানের ভয় দেখিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে তাদের সরবরাহ করা ব্যক্তিগত নম্বরে অর্থ পরিশোধ করতে বলছে।তিতাস গ্যাস জানিয়েছে, সংস্থাটি কখনও নগদ অর্থে লেনদেন করে না। সব ধরনের বিল ব্যাংক ও অনুমোদিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে গ্রহণ করা হয়। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত মোবাইল নম্বরে টাকা পাঠানো থেকে বিরত থাকতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের এ ধরনের কর্মকা- সম্পূর্ণ অবৈধ এবং বিভ্রান্তিকর। তাই গ্রাহকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কল পেলে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।



