জাতীয় সংবাদ

জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ

নথি সরিয়ে ১৪৬ কোটি টাকার
কর ফাঁকি : মামলা করবে দুদক
অভিযোগের তীর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ তিন কর্মকর্তার দিকে

প্রবাহ রিপোর্ট : নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে ঢাকা কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করবেন। কর কর্মকর্তারা হলেন, কর অঞ্চল-৫ এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর এবং উপ-কর কমিশনার লিংকন রায়। অনুসন্ধানে দুদক কর্মকর্তারা জানতে পারেন, ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে ধামশুর ইকোনমিক জোন লিমিটেড প্রতিষ্ঠানটির বিপরীতে কর দাবির পরিমাণ ছিল ১৪৬ কোটি ৫৭ লাখ টাকা। কিন্তু কর্মকর্তা বদলির পর নতুন কর্মকর্তা নথিতে কর নির্ধারণী আদেশ পরিবর্তন ও পরিমার্জন করেন। তিনি কর দাবির পরিমাণ কমিয়ে যথাক্রমে শূন্য টাকা ও ১ হাজার টাকা করে রাজস্ব ফাঁকি দিতে সরাসরি সহায়তা করেন। মূল কর নির্ধারণী আদেশের নথিও গায়েব করে দেওয়া হয়— যা দুদকের অভিযানে খুঁজে পাওয়া যায়নি এর আগে গত ৯ জুলাই নথিপত্র গায়েব করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-৫ থেকে ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার কর ফাঁকির ঘটনায় এনফোর্সমেন্ট অভিযান চালানো হয় দুদক থেকে। সেই অভিযানেও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। যে কারণে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় দুদক।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button