জাতীয় সংবাদ

যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ নারায়ণগঞ্জের বন্দরে তৌহিদ হোসেন (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবারসন্ধ্যায় উপজেলার ২৪ নং ওয়ার্ড আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোঃ তৌহিদ হোসেন বন্দর উপজেলার ২৪ নং ওয়ার্ড আমিরাবাদ বক্তারকান্দি এলাকার মিশুক চালক মামুন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আমিরাবাদ বাসস্ট্যান্ডের কাছে পতিত জমিতে তৌহিদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের বাবা মামুন মিয়া বলেন, দুদিন আগে বকেয়া টাকা নিয়ে স্থানীয় মুদি দোকানি মোহাম্মদের সঙ্গে আমার ছেলের ঝগড়া হয়। ওই ঘটনার পর মোহাম্মদ তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সন্ধ্যায় তৌহিদের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button