জাতীয় সংবাদ

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩১ জন হাসপাতালে ভর্তি

প্রবাহ রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) একজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নয়জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ছয়জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন, এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন। এই সময়ে ৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১৭ জন। চলতি বছরের এ পর্যন্ত (২০২৬ সালের ১০ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫২৫ জন। এর মধ্যে ৬২ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৩ শতাংশ নারী। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button