জাতীয় সংবাদ

নির্বাচনী ইশতেহার: ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ

প্রবাহ রিপোর্ট ঃ বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনা এবং কর্মপরিকল্পনায় বর্ণিত স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সব মন্ত্রণালয়/বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়/বিভাগসমূহের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্বাচনী ইশতাহারের গুরুত্বপূর্ণ একটি প্রতিশ্রুতি হলো ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’। নির্বাচনী ইশতাহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারী নিয়োগসংক্রান্ত উল্লিখিত ইশতেহার অনুযায়ী সচিবদের মন্ত্রণালয়/বিভাগ কর্তৃক প্রণীত কর্মপরিকল্পনা মোতাবেক তার মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসসমূহের শূন্য পদে (পিএসসির মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য) নিয়োগের তথ্য জানা প্রয়োজন। চিঠিতে সংযুক্ত ছক মোতাবেক উল্লিখিত বিষয়ে প্রতিবেদন সাত কার্যদিবসের মধ্যে প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলে সফটকপিসহ ধফসরহপড়ৎফ@সড়ঢ়ধ.মড়া.নফ ঠিকানায়/ডিনথিতে) পাঠানো, পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদ থাকলে তার অধিযাচন এ মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগে পাঠানো এবং প্রতিবেদন প্রতিমাসের ৫ তারিখের মধ্যে পাঠানোর (মন্ত্রিপরিষদ বিভাগে কপিসহ) নিশ্চিতকরণের জন্য অনুরোধ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button