জাতীয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে কিছু বিশেষ ‘সারপ্রাইজ’ দেখাতে যাচ্ছে ইরান

প্রবাহ রিপোর্ট ঃ মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে যে, তারা যুদ্ধের সম্ভাব্য পুনরাবৃত্তির জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের ভা-ারে রয়েছে নতুন কিছু ‘সারপ্রাইজ’ বা চমক। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’ এক সামরিক সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান তার প্রতিরক্ষা কৌশলে নতুন কিছু পরিকল্পনা যুক্ত করেছে। ইরানের একটি উচ্চপদস্থ সামরিক সূত্র জানিয়েছে, “যুদ্ধের আগামী দিনগুলোর জন্য ইরান কিছু বিশেষ চমক তৈরি রেখেছে, যার প্রয়োগ যুদ্ধের গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে।” সামরিক সূত্রটি বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামরিক বিকল্পগুলোর ব্যর্থতা দেখতে পাচ্ছেন এবং এখন এই অচলাবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজছেন। ইরানের দাবি, ট্রাম্পের সামরিক সরঞ্জাম এবং রসদ বর্তমানে অত্যন্ত শোচনীয় অবস্থায় রয়েছে, যার ফলে তিনি রণক্ষেত্রের চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় হয়ে পড়েছেন। ইরানি কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন এখন মিডিয়া যুদ্ধের মাধ্যমে তাদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে। তবে ইরান স্পষ্টভাবে সতর্ক করেছে যে, তারা একটি সুনির্দিষ্ট অপারেশনাল প্ল্যান অনুযায়ী কাজ করছে। আকাশপথ থেকে শুরু করে তেলের বাজার এবং শেয়ার বাজারÑসবক্ষেত্রেই ইরান পাল্টা আঘাত হানতে সক্ষম বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে হত্যার চেষ্টার পর থেকেই ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধাবস্থা শুরু হয়। ইতিমধ্যে এই সংঘর্ষে কয়েক হাজার ইরানি শহীদ হয়েছেন এবং ইরানের সশস্ত্র বাহিনী ড্রোন ও মিসাইল হামলার মাধ্যমে তার প্রতিশোধ নিয়ে আসছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button