জাতীয় সংবাদ

ভ্যাপসা গরমে স্কুলে লোডশেডিং : ১৮ শিক্ষার্থী অসুস্থ

প্রবাহ রিপোর্ট ঃ বান্দরবানের লামা উপজেলার একটি বিদ্যালয়ে তীব্র গরম ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৬ এপ্রিল) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, চলমান তাপপ্রবাহের মধ্যে দীর্ঘ সময় লোডশেডিং থাকায় শ্রেণিকক্ষে ভ্যাপসা গরম তৈরি হয়। এতে বদ্ধ শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এবং কয়েকজন জ্ঞান হারায়। পরে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অভিভাবকরা তাদের বাড়িতে নিয়ে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, তীব্র গরমের পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং তাপপ্রবাহ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button