জাতীয় সংবাদ

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ আগামী ২০৩২ সালের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান রয়েছে এবং এটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের (মানিকগঞ্জ-১) এক প্রশ্নের লিখিত উত্তরে সেতুমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণ’ প্রকল্পটি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প। সেতু বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়া ২য় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা আছে। প্রস্তাবিত সেতুটি পাটুরিয়া-গোয়ালন্দকে এবং জাতীয় মহাসড়ক ঘ৫ ও ঘ৭-এর মধ্যে সংযোগ করবে। সেতুটি নির্মিত হলে রাজধানী হইতে বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল ও দর্শনা এবং সমুদ্রবন্দর মোংলার সাথে সংযোগ আরও সহজতর হবে।
তিনি বলেন, বর্তমানে সেতু বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলমান আছে। সেতু বিভাগের আওতায় ২০৩২ সালের মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button