জাতীয় সংবাদ

বাংলাবান্ধা চেকপোস্টে ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক

প্রবাহ রিপোর্ট ঃ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন শেষে নিজ দেশ ভারতে ফেরার পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চেকপোস্টে ২৪ হাজার ৬০০ ইউএস ডলারসহ পলাশ চন্দ্র মাঝি নামে এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। আটক পলাশ চন্দ্র মাঝির বাড়ি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকায়। তিনি মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলেন। আটক ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বিজিবি ও কাস্টমসের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে তল্লাশি করে ইউএস ডলার খুঁজে পায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েতুল ওয়ারেস বাংলানিউজকে ডলারসহ ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button