জাতীয় সংবাদ

হিজবুল্লাহর ‘ফাইবার অপটিক’ ড্রোনে দিশেহারা ইসরায়েল : তেল আবিবে তোলপাড়

প্রবাহ রিপোর্ট ঃ লেবানন সীমান্তে হিজবুল্লাহর নতুন প্রজন্মের ড্রোন এবং উন্নত সমরকৌশলের মুখে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে হিজবুল্লাহর ব্যবহৃত আধুনিক ‘ফাইবার অপটিক’ ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলি গণমাধ্যম এবং নীতি-নির্ধারকদের মধ্যে তীব্র বিতর্ক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, দেশটির সামরিক বাহিনী বর্তমানে একটি দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধের (ডধৎ ড়ভ অঃঃৎরঃরড়হ) কবলে পড়েছে। দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে অবস্থানরত ইসরায়েলি সেনারা হিজবুল্লাহর স্নাইপার, পেতে রাখা শক্তিশালী বিস্ফোরক এবং নিখুঁত নিশানার ড্রোনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। হিজবুল্লাহর এই আধুনিক ড্রোনগুলো শনাক্ত করা এবং প্রতিহত করা ইসরায়েলি বাহিনীর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, যা অনেক ইসরায়েলি সৈন্যের হতাহতের কারণ হচ্ছে। ইসরায়েলের ভেতরে চলমান এই বিতর্ক এখন চরমে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, লেবাননে ইসরায়েলের এই অভিযান ২০ বছর আগের সেই ভয়াবহ দখলদারিত্বের স্মৃতি ফিরিয়ে আনছে, যেখানে ইসরায়েল বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম এবং সৈন্য হারিয়েছিল। বর্তমান পরিস্থিতিকে ইসরায়েলি বিশ্লেষকরা একটি ‘ফাঁদ’ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে, ইসরায়েল এখন একটি দোলাচলের মধ্যে রয়েছে। হয় তাদের দ্রুত লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে, অথবা যুদ্ধ আরও ভয়াবহভাবে বাড়িয়ে দিতে হবে। অন্যথায় লেবাননের মাটিতে ইসরায়েলি সেনাদের জন্য আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button