জাতীয় সংবাদ

ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে : কর্নেল অলি

প্রবাহ রিপোর্ট : ভারতের ‘দালালদের’ বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তাদের ‘হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ’ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর মাদরাসা ময়দানে ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
শনিবার বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদরাসা ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
অলি আহমদ তার বক্তব্যে বলেন, বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এদের চিহ্নিত করতে হবে। তাদের হাত-পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে।
তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও মন্তব্য করে দাবি করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনাও উল্লেখ করেন।
অলি আহমদ আরও বলেন, দেশে বর্তমানে নানা সংকট চলছে। বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে, বড় প্রতিষ্ঠানগুলো কার্যক্রম গুটিয়ে নিচ্ছে, বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে আছে। তিনি চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়েও সমালোচনা করেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, বেকার সমস্যা সমাধান, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button