জাতীয় সংবাদ

আ.লীগের ফাঁদে বিএনপি : নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রবাহ রিপোর্ট ঃ বিএনপি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শুক্রবার (৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এক-দুদিন আগে সরকার আমাদের খুনিদের সঙ্গে আঁতাত করে আইভী রহমানকে মুক্তি দিয়েছে। আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বিএনপি। এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদরাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, সাংগঠনিক সম্পাদক মু. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জেলার আহ্বায়ক মাহবুব আলম। মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুগ্ম আহ্বায়ক ইমাদুল ইসলাম। অনুষ্ঠান ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button