বিসিবির সভাপতি পদে নির্বাচিত তামিম, সহ-সভাপতি ফাহিম সিনহা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জিতে সভাপতি হলেন তামিম ইকবাল। গতকাল রোববার (৭ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক হন তামিম। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন হয়নি, তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। যে কারণে তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন ফাহিম সিনহা। বিসিবি পরিচালক হলেন যারা ঃ ক্যাটাগরি-১ ঃ ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ, চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী, খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম, রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম, রংপুর বিভাগ: মির্জা ফয়সল আমীন, সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশাল বিভাগ: মিজানুর রহমান, ক্যাটাগরি ২ ঃ তামিম ইকবাল, মাসদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সাকিফ আহমেদ, ক্যাটাগরি – ৩ ঃ সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।



