জাতীয় সংবাদ

হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের ভারত অসম্মান করেছে : রিজভী

প্রবাহ রিপোর্টঃ মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে জুলাই শহীদদের ভারত অসম্মান করেছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, “উদ্দেশ্যমূলকভাবে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আঘাত।” আরও বলেন, “আইন থাকার পরও পলাতক আসামিকে ফিরিয়ে না দিয়ে রাজনীতির সুযোগ করে দেওয়া জাতীয় সার্বভৌমত্বের প্রতি অপমান।” বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।এর আগে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ নেতাকর্মীরা। রিজভী বলেন, “শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিনে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় দিল্লির ইন্ধন রয়েছে। এটি খুবই দুঃখজনক।”সাম্প্রতিক গ্যাস, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সংকটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সংকট মোকাবিলায় দিন-রাত কাজ করে যাচ্ছে সরকার।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button