জাতীয় সংবাদ

আরও ২ শিশুর মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ৯৩০

প্রবাহ রিপোর্ট ঃ গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৩০। এর মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন ও হামের উপসর্গ নিয়ে ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও সুনামগঞ্জ জেলায় একজন করে মারা গেছে। চলতি বছরের এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৮ হাজার ২৭৩ জন। চলতি বছরের এখন পর্যন্ত মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button