জাতীয় সংবাদ

ইসরায়েলকে গণহত্যায় দোষী সাব্যস্ত করা বিচারক পেলেন শান্তিতে নোবেল

প্রবাহ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিচারক নাভেনথাম নাভি পিলাই এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের হয়ে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করে ইসরায়েলকে গণহত্যাকারী হিসেবে দোষী সাব্যস্ত করেন। শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি শান্তির পদকের জন্য নাভি পিলাইয়ের নাম ঘোষণা করে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ৮৫ বছর বয়সী নাভি পিলাই ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার ছিলেন। এ সময়টায় তিনি প্রায়ই ইসরায়েলের সমালোচনা করতেন।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একশরও বেশি সদস্য পিলাইয়ের কাছে একটি চিঠি পাঠান। এতে তারা দাবি করেন, তার অধীনে জাতিসংঘের মানবাধিকার কমিশন ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করছে। এরপর ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত জাতিসংঘের একটি স্বাধীন কমিশনের প্রধান হিসেবে কাজ করেন তিনি। যেটি ফিলিস্তিনি ভূখ-ে দখলদার ইসরায়েলের নিপীড়নের তদন্ত করে।
ওই স্বাধীন কমিটি পরবর্তীতে তাদের প্রতিবেদনে জানায়, ‘ফিলিস্তিনিকে ধ্বংস করে দেওয়ার জন্য’ গাজায় দখলদার ইসরায়েল স্পষ্টভাবে গণহত্যা চালাচ্ছে।
পিলাই ওই সময় এই তদন্ত প্রতিবেদন নিয়ে বলেন, “গাজার ফিলিস্তিনিদের ইচ্ছাকৃতভাবে বা পরিকল্পনা করে শেষ করে দেওয়া হচ্ছে। যার সঙ্গে গণহত্যা কনভেনশনের সম্পূর্ণ সামঞ্জস্য রয়েছে।”
এদিকে এই বিচারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি নোবেল কমিটি। শান্তিতে নোবেলকে নোবেলের সব পুরস্কারের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button