জাতীয় সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

প্রবাহ রিপোর্ট ঃ সিলেটের বিছানাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অপর আরেক সদস্য অস্ত্র ফেলে রেখে পালিয়ে গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের ১২৬৩ নম্বর মেইন পিলারের ৫-এস এলাকায় বাংলাদেশের ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, ওই বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিজিবির টহল দল তাকে আটক করে বাংলাদেশ বিছানাকান্দি ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন। বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করেন। পরে বিজিবি তাকে আটক করে হেফাজতে নেয়। তিনি আরও বলেন, পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button