খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট বিনামূল্যে দেখতে পারবেন শিক্ষার্থীরা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। এই ম্যাচ দেখতে শিক্ষার্থীদের কেনা লাগবে না কোনো টিকেট। তাদের জন্য বিনামূল্যেই গ্যালারিতে বসে ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টের শেষ দুই দিনে গ্যালারি খুলে দেওয়া হয়েছিল দর্শকদের জন্য। বিনামূল্যেই দর্শকদের এই সুযোগ দেওয়া হয়েছিল। ছুটির দিন মাথায় রেখে ও পরিবারসহ মাঠে এসে খেলা দেখতে অনুপ্রাণিত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবির। আর দ্বিতীয় টেস্টে এই সুযোগ দেওয়া হলো শুধু শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা বিনামূল্যে এই টেস্টের পাঁচদিনই খেলা দেখতে পারবেন। তবে আছে শর্ত। মাঠে প্রবেশের জন্য তাদেরকে ইউনিফর্ম পরিহিত থাকতে হবে ও শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এক বিজ্ঞপ্তিতে পিসিবি জানিয়েছে, ‘‘রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে শিক্ষার্থীদের প্রবেশাধিকারে বিনামূল্যে প্রবেশের ঘোষণা দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।’’ শিক্ষার্থীদের আসনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, স্টেডিয়ামে প্রবেশের জন্য শিক্ষার্থীদের তাদের ইউনিফর্ম পরে থাকতে হবে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কার্ড নিয়ে আসতে হবে। ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ (আসন পাওয়া সাপেক্ষে) এবং প্রিমিয়াম এনক্লোজার মিরান বক্স, শোয়েব আখতার, সোহেল তানভীর ও ইয়াসির আরাফাত থেকে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন তারা। শিক্ষার্থীদের বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার কারণ সম্পর্কে পিসিবি জানিয়েছে, ‘‘দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ ক্রিকেট খেলা দেখতে শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ এছাড়া, শিক্ষার্থী ব্যতীত বাকি দর্শকদের টিকেট ক্রয় করে ম্যাচ দেখতে হবে। অনলাইনে এবং সরাসরি বুথ থেকে টিকেট কেনা যাবে। প্রিমিয়াম এনক্লোজারের টিকিটের দাম হবে ২০০ পাকিস্তানি রুপি, ভিআইপি এনক্লোজারের টিকিটের দাম হবে সপ্তাহের দিনগুলোতে ৫০০ পাকিস্তানি রুপি এবং সাপ্তাহিক ছুটির দিনে ৬০০ পাকিস্তানি রুপি। দুপুরের খাবার ও চা মিলিয়ে গ্যালারি পাসের দাম ২৮০০ পাকিস্তানি রুপি। প্ল্যাটিনাম বক্স, যার মধ্যে দুপুরের খাবার এবং চা রয়েছে তার মূল্য ১২৫০০ পাকিস্তানি রুপি। একটি পূর্ণ আতিথেয়তা বক্স ২০ হাজার পাকিস্তানি রুপি। এছাড়াও, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের প্রবেশাধিকারের সুবিধার্থে ম্যাচের দিনগুলিতে দুটি রুটে একটি বিনামূল্যে শাটল বাস পরিষেবা চলবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button