খেলাধুলা

কানপুরে বৃষ্টিতে পন্ড ২য় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক : গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ২য় টেস্টের ১ম দিনে ছিল বৃষ্টির দাপট। ২য় দিনে এসে দাপট এতটাই যে মাঠে গড়ায়নি একটি বলও। গত শুক্রবার ১ম সেশনে হয়েছিল ২৬ ওভারের খেলা, পরে লাঞ্চ বিরতির পর হয় আরও ৯ ওভারের খেলা। ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান তুলেছিল বাংলাদেশ দল। ২ ওপেনারের পর সাজঘরে ফিরেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ৪০ রান করে মুমিনুল হক ও ৬ রান করে মুশফিকুর রহিম অপরাজিত থাকেন। গতকাল শনিবার ২য় দিনে এই দুই ব্যাটারের মাঠে নামার কথা ছিল। তবে বৃষ্টিতে তা সম্ভব হয়নি। দুই দলই হোটেল থেকে স্টেডিয়ামে আসলেও বেশিক্ষণ থাকেননি। কানপুরে রাতভর বৃষ্টির পর গতকাল শনিবার সকাল থেকেও ছিল বৃষ্টি। টিম হোটেলে ফিরে যান দুই দলের খেলোয়াড়ই। গোটা মাঠই ঢাকা ছিল কাভারে, গ্রাউন্ড স্টাফরা কাভারের উপরে জমে থাকা পানি নিষ্কাষণের চেষ্টা করলেও একবারও উইকেট থেকে কাভার সরেনি। বাংলাদেশ সময় বেলা ২ টা ৩৩ মিনিটে আনুষ্ঠানিক ঘোষণা আসে ২য় দিনের খেলা পরিত্যক্ত হবার। কানপুরে আগামীকালেও আছে বৃষ্টির পূর্বাভাস।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে):
বাংলাদেশ ১০৭/৩ (৩৫), জাকির ০, সাদমান ২৪, মুমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*; আকাশ দ্বীপ ১০-৪-৩৪-২, অশ্বিন ৯-০-২২-১।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button