খেলাধুলা

বিশ^কাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের নারীদের ওয়ানডে বিশ^কাপে র‌্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি খেলেছিল বাংলাদেশ। তবে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ^কাপে সরাসরি খেলার টিকিট কাটতে পারেনি টাইগ্রেসরা। তাই বিশ^কাপের টিকিট পেতে পাড়ি দিতে হবে বাছাই পর্ব। ভারতীয় মাটিতে অনুষ্ঠেয় নারীদের ওয়ানডে বিশ^কাপে অংশ নিতে ৮টি দল অংশ নিবে। এর মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড সরাসরি জায়গা করে নিয়েছে। বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে। সেখানে ৬টি দল অংশ নেবে, যার মধ্যে থাকবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ড। বাছাইপর্বে সব দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলার সুযোগ পাবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলে। বাংলাদেশকে এই বাছাই পর্বে ৫টি ম্যাচ খেলতে হবে। এই ম্যাচগুলোতে বাংলাদেশের কঠিন প্রতিপক্ষ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। এছাড়াও আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের বিপক্ষে সতর্ক থাকতে হবে টাইগ্রেসদের। প্রসঙ্গত, বাংলাদেশ যদি তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতো তাহলে সরাসরি বিশ^কাপে খেলার সুযোগ পেত। কিন্তু শেষ ওয়ানডেতে ক্যারিয়াবিয়ানদের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button