খেলাধুলা

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার : কার বেতন কত দেখে নিন

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ প্রতি বছরের শুরুতে জাতীয় দলের চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে, চলতি বছরের (২০২৬ সালের) চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। ২৮ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে। এবারের চুক্তিতে ‘এ’ প্লাস ক্যাটাগরি থাকছে না আগেই জানা গিয়েছিল। প্রথমবারের মতো চুক্তিতে জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম, হাসান মুরাদ। চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, শামীম হোসেন। আগের চুক্তি থেকে বাদ পড়েননি কেউই। ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন চার ক্রিকেটার-নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাসকিন আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button