খেলাধুলা

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি মা-বাবাকে উৎসর্গ করলেন তানজিদ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ অস্ট্রেলিয়ার মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই পেয়েছেন প্রথম সেঞ্চুরি। ডারউইনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। তার সেঞ্চুরির সুবাদে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫৩ রানের লিড নিয়েছে। দিনশেষে সংবাদ সম্মেলনে নিজের সেঞ্চুরি নিয়ে তানজিদ বলেন, ‘সেঞ্চুরিটা যেহেতু অবশ্যই স্পেশাল, আমি আমার বাবা-মায়ের জন্য এটা উৎসর্গ করতে চাই।’ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ব্যাটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তানজিদ বলেন, নতুন বল সামলানোই ছিল বেশি কঠিন। তিনি বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে ওদের বিপক্ষে নতুন বলে খেলাটা একটু কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি কীভাবে শট কমিয়ে স্ট্রাইক রোটেট করা যায়। চেষ্টা করেছি উইকেটে থেকে বাজে শট না খেলে কীভাবে একটা পার্টনারশিপ করা যায়।’ সেঞ্চুরি করার পর অস্ট্রেলিয়ান দর্শকদের কাছ থেকে স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছেন তানজিদ। সেই মুহূর্তকে টেস্ট ক্রিকেটের সৌন্দর্যের অংশ হিসেবে দেখছেন তিনি। তানজিদ বলেন, ‘স্ট্যান্ডিং ওভেশন পাওয়াটা আসলে অনেক ভালো লাগার একটি জায়গা। খুব ভালো লাগছিল। এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য যা আজকে অনুভব করেছি।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button