জাতীয় সংবাদ

বাংলাদেশে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ ‘পিএনএস সাইফ’

প্রবাহ রিপোর্ট ঃ চার দিনের শুভেচ্ছা সফরে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গতকাল শনিবার বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে আরও বলা হয়, জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজার নেতৃত্বে আগত জাহাজটিকে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল-এর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি ও নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা স্বাধীনতা তাদের আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়। এ শুভেচ্ছা সফর বাংলাদেশ ও পাকিস্তান নৌবাহিনীর মধ্যকার সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button